আইনজীবীদের দাবির মুখে আরও ৩ মাস এনালগ কজলিস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৬, ১১:৩৬আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১১:৩৬

হাইকোর্ট

আইনজীবীদের দাবির মুখে আরও তিন মাস অনলাইনের পাশাপাশি কাগজে কার্যতালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। রবিবার থেকে কেবল অনলাইনে কার্যতালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়ার পরও আইনজীবীদের দাবির মুখে চতুর্থবারের মতো পুরো কার্যতালিকা অনলাইনে করা সম্ভব হলো না।

গত কয়েকদিন ধরে অনলাইনের পাশাপাশি কাগজেও মামলার কার্যতালিকা (কজলিস্ট) প্রকাশ করার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিল সুপ্রিম কোর্টের আইনজীবীরা। রবিবারও সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। 

এর আগে আইনজীবীদের অনুরোধে তিনবার পেছানোর পর রবিবার থেকেই অনলাইনে কজলিস্ট প্রকাশের সিদ্ধান্ত ছিল।

সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বলেন, গত ১ ফেব্রুয়ারি থেকে অনলাইনে কজলিস্ট চালু হওয়ার কথা ছিল। কিন্তু আইনজীবীদের একাধিকবার অনুরোধের পরিপ্রেক্ষিতে অনলাইনে কজলিস্ট চালু রাখার বিষয়টি বন্ধ রাখা হয়। আবারও দাবি তোলা হলে অভ্যস্ততা তৈরিতে আবারও তিন মাস সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের