ভোট ছাড়াই ফেরত এলো ১১ হাজারের বেশি পোস্টাল ব্যালট

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ জানুয়ারি ২০২৬, ২৩:৪৩ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ২৩:৪৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসে থাকা ভোটার, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করে প্রবাসী ভোটাররা তাদের ব্যালট ফেরত পাঠানো শুরু করেছেন। তবে ঠিকানা অনুযায়ী ভোটারদের না পাওয়ায় ১১ হাজারের বেশি ব্যালট ভোট ছাড়াই দেশে ফেরত এসেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডির ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।

ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১০টা পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ লাখ ৬৭ হাজার ১৮৮টি পোস্টাল ব্যালট বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৭ হাজার ৯৪টি ব্যালট ভোটারের হাতে পৌঁছেছে। আর ভোটার কর্তৃক ৪ লাখ ৫৬ হাজার ২৪১টি ব্যালটে ভোটদান সম্পন্ন হয়েছে।

ব্যালট সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া তথ্যে আরও জানা যায়, ভোটদান সম্পন্ন হওয়ার পর ৪ লাখ ৮ হাজার ৬৮৪ জন ভোটার ডাকযোগে তাদের ব্যালট ফেরত পাঠিয়েছেন। এর মধ্যে আজ পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। তবে ভোটারদের কাছে সরবরাহ করতে না পারায় ১১ হাজার ২২৬টি ব্যালট ভোট ছাড়াই দেশে ফেরত এসেছে।

উল্লেখ্য, পোস্টাল ব্যালটে ভোট দিতে এবার ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।

/এএজে/এম/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
ইউপি নির্বাচনের সময় নির্ধারণে বৈঠকে ইসি
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত