আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৩:১০

সরকারের দেওয়া বহুবিধ সুবিধা নিতে মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হওয়া গেজেটভুক্ত আরও ১২ জন ‘জুলাই যোদ্ধা’র নাম বাতিল করেছে সরকার। বাতিল হওয়া ভুয়া জুলাই যোদ্ধারা ক্যাটাগরি ‘গ’ এর আওতাভুক্ত ছিল। তাদের মধ্যে রংপুর বিভাগের দিনাজপুর জেলার পাঁচ জন এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার সাত জন রয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে, যা ইতোমধ্যেই গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ অনুযায়ী দেওয়া ক্ষমতাবলে এ গেজেট বাতিল করা হয়েছে। এর আগে একই কারণে গত বছরের ২৯ অক্টোবর ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, দিনাজপুরের বাতিল হওয়া ভুয়া জুলাই যোদ্ধারা হলো– তাসফিয়াহ রিফা, আসাদুজ্জামান নূর, সুরুজ মিয়া, কহিনুর ও সখিনা। এ ছাড়াও চাঁদপুরের বাতিলরা হলেন– কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল ও আব্দুল্লাহ আল মামুন।

প্রজ্ঞাপনে প্রত্যেক ব্যক্তির গেজেট নম্বর, মেডিক্যাল কেস আইডি, বাবার নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। 

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় তালিকা থেকে তাদের বাদ দেওয়া হলেও প্রজ্ঞাপণে এ বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি।

/এসআই/আরকে/
সম্পর্কিত
পিরোজপুরে মানিক পশারীর দাফন ঘিরে ঘটনাপ্রবাহ তদন্তে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কমিটি
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
বীর মুক্তিযোদ্ধার তালিকায় গেজেটভুক্তি, আবেদনের শেষ সময় ৭ অক্টোবর 
সর্বশেষ খবর
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
কালকা-শিমলা ঐতিহ্যবাহী রেলপথে চালু হচ্ছে হাইড্রোজেনচালিত টয় ট্রেন
কালকা-শিমলা ঐতিহ্যবাহী রেলপথে চালু হচ্ছে হাইড্রোজেনচালিত টয় ট্রেন
শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ
শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ
পিঠে ব্যথার অজানা কারণ ও প্রতিকার
পিঠে ব্যথার অজানা কারণ ও প্রতিকার
সর্বাধিক পঠিত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন