ববিতা, শফিক রেহমান ও আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা   

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১০

২০২৬ সালের জন্য রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর দেশের শিল্প, সাহিত্য, শিক্ষা ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে (ব্যান্ড দল ওয়ারফেজ) এই পদক প্রদান করা হচ্ছে। পদকপ্রাপ্তদের তালিকায় রয়েছেন প্রখ্যাত অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, সিনিয়র সাংবাদিক শফিক রেহমান এবং মরণোত্তর সম্মাননা পাচ্ছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি মিলনায়তনে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। 

পদক পাচ্ছেন যারা 

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে পদকপ্রাপ্তরা হলেন— 

চলচ্চিত্র: দেশবরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা।

সংগীত (মরণোত্তর): এলআরবি’র প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু। 

সাংবাদিকতা: প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।

চারুকলা: প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সাত্তার। 

স্থাপত্য: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম। 

লোকজ সংস্কৃতি: ইসলাম উদ্দিন পালাকার।

শিক্ষা: প্রফেসর মাহবুবুল আলম মজুমদার। 

ভাস্কর্য: তেজস হালদার যস। 

নৃত্য: অর্থি আহমেদ।  

এছাড়া সঙ্গীতে (দলীয়): জনপ্রিয় ব্যান্ড দল ‘ওয়ারফেজ’-এর নাম এই পদকের জন্য ঘোষণা করা হয়েছে। 

প্রেস সচিব শফিকুল আলম জানান, নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার এই বিশিষ্ট ব্যক্তিদের একুশে পদকের জন্য মনোনীত করেছে। 

/এসও/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
গ্যাস আমদানির নামে ১৭ বছর লুটপাট করা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
সর্বশেষ খবর
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, ঠিকাদার বললেন ‘মাটি ভালো নয়’
১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, ঠিকাদার বললেন ‘মাটি ভালো নয়’
নগদে নিয়োগ, সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ
নগদে নিয়োগ, সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ
দ. আফ্রিকায় দুই মাসে ৯ নারীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
দ. আফ্রিকায় দুই মাসে ৯ নারীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?