সংসদ ভবনের দিকে যাচ্ছে নতুন মন্ত্রীদের জন্য ৫০ গাড়ি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৫

নবগঠিত মন্ত্রিসভার সদস্য হিসেবে যারা দায়িত্ব পেতে যাচ্ছেন, তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৫০টি গাড়ি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫ মিনিট থেকে গাড়িগুলো বাংলাদেশ সচিবালয় থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অভিমুখে রওনা হতে শুরু করেছে বলে জানা গেছে। 

সরকারি পরিবহন পুল ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার শপথ গ্রহণ উপলক্ষে মোট ৬৮টি গাড়ি প্রাথমিকভাবে প্রস্তুত রাখা হয়েছিল। এর মধ্যে বর্তমানে ৫০টি গাড়ি দক্ষিণ প্লাজায় পাঠানো হয়েছে। গাড়িগুলোর মধ্যে রয়েছে ৩৩টি টয়োটা ক্যামরি ও ১৭টি মিৎসুবিশি ল্যান্সার। 

প্রতিটি গাড়ির সাথে একজন করে লিঁয়াজো অফিসার নিয়োগ করা হয়েছে। তারা শপথগ্রহণ শেষে নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিজ নিজ বাসভবনে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় পরিবহন পুল থেকে গাড়িগুলো সচিবালয়ে জমা হতে শুরু করে। প্রথমে ৪৫টি গাড়ি এবং পরে আরও ৫টি গাড়ি বহরে যুক্ত হয়।  

উল্লেখ্য, সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপস্থিতিতে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। 

শপথ গ্রহণের পরপরই নির্ধারিত গাড়িগুলো বরাদ্দকৃত মন্ত্রীদের নিয়ে গন্তব্যে রওনা হবে। এ উপলক্ষে সচিবালয় এবং সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

/এসআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের