১৬ বছর পূর্ণ হলেই এনআইডি দেওয়ার সিদ্ধান্ত ইসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪১

কোনও বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ অথবা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাছে পাঠানো এই চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ধারা ৫ এর আলোকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬-১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত দিয়েছে। সিদ্ধান্ত মোতাবেক নির্দেশক্রমে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হলো।

ইসি এনআইডি অনুবিভাগের কর্মকর্তা জানান, এনআইডি পেলেও ১৮ বছর না হওয়া পর্যন্ত ভোটার তালিকায় যুক্ত হবে না। এর আগে ১৭ বছর বয়সীদের এনআইডি দিতো ইসি।

নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

/এএজে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান