সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান হলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৬

সাংবাদিকদের কল্যাণে কিছু পদক্ষেপের ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার সার্কিট হাউস রোডে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তিনি এই ঘোষণা দেন। সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে ট্রাস্টের বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। 

সভায় সভাপতিত্বকালে তথ্যমন্ত্রী ট্রাস্টের সহায়তা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধাভোগী ও প্রত্যাশীদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির নির্দেশ দেন। তিনি বলেন, “বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বোর্ড সদস্যদের দাবির প্রেক্ষিতে বড় কোনও সরকারি হাসপাতালে সাংবাদিকদের সুচিকিৎসায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ ট্রাস্টের আর্থিক সংকট কাটাতে ব্যাংকে জমাকৃত অর্থ শুল্কমুক্ত করা, নিজস্ব ভবন নির্মাণ ও জনবল নিয়োগের বিষয়ে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। সচিব মাহবুবা ফারজানা জানান, প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার প্রশাসনিক ও আর্থিক অনুমোদনের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে। 

বোর্ড সভা শেষে তথ্য ভবনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। 

প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, “দেশের সব অর্জনের মূল শক্তি হলো জনগণ ও সংবাদমাধ্যম। চব্বিশের গণবিস্ফোরণে গণমাধ্যম নৈতিক সমর্থন জানিয়ে জনআকাঙ্ক্ষাকে শক্তিশালী করেছে। সাংবাদিকদের স্বার্থ রক্ষা এই মন্ত্রণালয়ের অগ্রাধিকার।” 

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী চব্বিশের অভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার নির্বাচনি এলাকায় একটি আধুনিক প্রেসক্লাব কমপ্লেক্স তৈরি এবং সাংবাদিক কল্যাণ তহবিল গঠনের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সচিব ও ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। 

/এসআই/এসটি/ 
সম্পর্কিত
মাদক নিয়ে সংবাদের জেরে সাংবাদিকের বাসায় গুলি, গ্রেফতার ৩
মৃত্যুর পর সাংবাদিক পুলকের বকেয়া ১০ লাখ টাকা পরিশোধ করলো সমকাল
সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনা খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার