মুখোশের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান সাংস্কৃতিক জোটের

ঢাবি প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৬, ১৬:৪৬আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৬:৪৬

পহেলা বৈশাখ পহেলা বৈশাখে মুখোশ ব্যবহারের সরকারি নিষেধাজ্ঞাকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তনু হত্যার বিচার দাবিতে জোট আয়োজিত এক সমাবেশ থেকে বক্তারা এ আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, পহেলা বৈশাখে মুখোশের ব্যবহার সংস্কৃতির একটি অংশ। এটিকে বাদ দেয়া মানে সংস্কৃতির একটি অংশকে বাদ দেয়া। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যার মেডিক্যাল রিপোর্ট নিয়ে দুই রকম বক্তব্যকে জাতির জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন তারা।

সমাবেশে জোটের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, নিরাপত্তার কারণ দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ করে ঘোষণা দিলেন যে পহেলা বৈশাখে মুখোশ ব্যবহার করা যাবে না। এটি আমাদেরকে বিস্মিত করেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাখ্যান করছি।

জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, পহেলা বৈশাখে বিকেল ৫টার পরে বাংলাদেশের কোথাও উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। এ সিদ্ধান্ত আমাদের পক্ষে মানা সম্ভব নয়। আপনারা কিছু ব্যবস্থা গ্রহণ করুন তা না হলে সারাদেশের সংস্কৃতিকর্মীরা আইন অমান্য করতে বাধ্য হবে।

সমাবেশে এসময় জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরীসহ বিভিন্ন অঙ্গনের সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

/এসআর/এমও/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী