ফ্লাইট বিপর্যয়: অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ বিমানমন্ত্রীর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মার্চ ২০২৬, ১৯:৫২আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৯:৫২

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে সৃষ্ট ফ্লাইট বিপর্যয় নিয়ে সাধারণ যাত্রীদের কোনও ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি যাত্রীসেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) সভায় সভাপতিত্বকালে বিশেষ নির্দেশনা দিয়ে বলেন, যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা খুব অল্প সময় বাকি আছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাদের অগ্রাধিকার ভিত্তিতে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এছাড়া এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কোনোভাবেই যেন যাত্রীরা হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর রাখতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। 

মন্ত্রী এয়ারলাইন্সগুলোকে মানবিক দৃষ্টিকোণ থেকে যাত্রীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “ফ্লাইট বাতিলের কারণে কোনও ধরনের অতিরিক্ত চার্জ বা জরিমানা আরোপ করা যাবে না।” যাত্রীদের সঠিক ও হালনাগাদ তথ্য দেওয়ার জন্য প্রয়োজনে ২৪ ঘণ্টা জরুরি যোগাযোগ নম্বর বা হটলাইন চালু রাখারও নির্দেশ দেন তিনি। 

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের আকাশসীমা বর্তমানে বন্ধ রয়েছে। সর্বশেষ সৌদি আরবের দাম্মামেও ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের বিভ্রান্তি দূর করতে সঠিক তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা হয় যে, আকাশপথ উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিশেষ বা অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে আটকে পড়া যাত্রীদের পরিবহন করা হবে। 

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং বিভিন্ন বেসরকারি এয়ারলাইন্সের প্রতিনিধিরা। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না, জানিয়ে দিলেন ট্রাম্প
সর্বশেষ খবর
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু