মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলাপ করলেন পল কাপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৬, ১৪:৪৯আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৪:৪৯

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী সেক্রেটারি পল কাপুর। বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে দুই দেশের রাজনৈতিক বোঝাপড়া, বাণিজ্য চুক্তির বাস্তবায়ন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক পরিস্থিতি— বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে গঠনমূলক আলোচনা হয়। এরপর পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিন সকালে ৯টার কিছু আগে পল কাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। এ সময় সঙ্গে ছিলেন নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দুই ঘণ্টা বৈঠক শেষে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যান। যাওয়ার সময় শুধু বলেন, বৈঠক ভালো হয়েছে। অন্য কোনও প্রশ্নের উত্তর তিনি দেননি।

ঢাকায় তিন দিনের এই সফরে দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ও ভূ-রাজনৈতিক প্রসঙ্গও আলোচনায় আসবে। তার এই সফরকে রাজনৈতিক সফর হিসেবে ধারণা করা হচ্ছে। এছাড়া ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, ভিসানীতি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থের বিষয়গুলো নিয়েও ঢাকার সঙ্গে আলোচনা হতে পারে। একইসঙ্গে সম্প্রতি সই করা বাণিজ্য চুক্তি কার্যকরের বিষয়েও আলাপ করবেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের