সংসদ ভবন দেখলেন পল কাপুর, করলেন মন্ত্রীদের সঙ্গে নৈশভোজ  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ মার্চ ২০২৬, ২৩:১৪আপডেট : ০৫ মার্চ ২০২৬, ২৩:৩০

সফররত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী সেক্রেটারি পল কাপুর জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সফরের শেষ দিন জাতীয় সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। 

ঢাকার মার্কিন দূতাবাস জানায়, স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর এবং রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। আমেরিকান স্থপতি লুই কানের নকশায় নির্মিত এই ভবনটি বাঙালি সংস্কৃতি ও দৃশ্যপট থেকে অনুপ্রেরণা নিয়ে আমেরিকান উদ্ভাবনী সৃজনশীলতার শ্রেষ্ঠ উদাহরণ তুলে ধরে, যা সহযোগিতা ও স্থাপত্য উৎকর্ষতার এক শক্তিশালী প্রতীক। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন পল কাপুর

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন পল কাপুর। রাজধানীর একটি হোটেলে এই আয়োজন করা হয়। ঢাকা সফরের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় পল কাপুরের সম্মানে এই ইফতার ও নৈশভোজের আয়োজন করে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এসময় উপস্থিত ছিলেন।  এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা এবং কূটনৈতিক প্রতিনিধিরা এতে অংশ নেন। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের