ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত-সেবাইতদের মাসিক ভাতার ঘোষণা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ মার্চ ২০২৬, ১৭:৪৯আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৭:৪৯

দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও সেবাইতদের জন্য মাসিক ভাতা প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে প্রতিটি মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জার জন্য নির্দিষ্ট অংকের মাসিক ভাতা বরাদ্দ করা হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। 

জনপ্রশাসন উপদেষ্টা জানান, প্রতিটি মসজিদের ১০,০০০ টাকার মধ্যে ইমাম ৫,০০০ টাকা, মুয়াজ্জিন ৩,০০০ টাকা এবং খাদেম ২,০০০ টাকা। আর মন্দিরের ৮,০০০ টাকার মধ্যে পুরোহিত ৫,০০০ টাকা এবং সেবাইত ৩,০০০ টাকা। বৌদ্ধ বিহারের ৮,০০০ টাকার মধ্যে বিহার অধ্যক্ষ ৫,০০০ টাকা এবং উপাধ্যক্ষ ৩,০০০ টাকা। এছাড়াও খ্রিস্টান চার্চের জন্য ৮,০০০ টাকার মধ্যে পালক-যাজককে ৫,০০০ টাকা, সহকারী পালক-যাজককে ৩,০০০ টাকা। 

তিনি আরও জানান, প্রতি বছর ধর্মীয় উৎসবে মসজিদে কর্মরতদেরকে ঈদুল ফিতর ও আযহার ক্ষেত্রে ১,০০০ টাকা করে বছরে দুইবার এবং দুর্গা পুজা-বৌদ্ধ পূর্ণিমা-বড় দিনের ক্ষেত্রে ২,০০০ টাকা করে বোনাস প্রদান করতে হবে। তবে, যে সকল মসজিদ সরকারি ও দেশি-বিদেশি সংস্থা কর্তৃক অনুদান প্রাপ্ত, সেসব ধর্মীয় প্রতিষ্ঠান উক্ত সুবিধার বাইরে থাকবে। একই সঙ্গে এই সম্মানি প্রদানের ক্ষেত্রে চলতি অর্থবছরে মার্চ-জুনে ২৪ চব্বিশ কোটি ৫৭ সাতান্ন লক্ষ টাকা প্রয়োজন হবে। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব
চর ও দুর্গম এলাকার শিক্ষকদের দূরত্ব-ভাতা দেওয়া হবে: প্রতিমন্ত্রী
১০ মাস অনুপস্থিত থাকায় সিনিয়র সহকারী সচিব বরখাস্ত 
সর্বশেষ খবর
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ