আমির খসরুসহ পাঁচ মন্ত্রী ও এক উপদেষ্টার নাম সংশোধন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মার্চ ২০২৬, ১৬:৪৪আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৬:৪৪

বর্তমান সরকারের পাঁচজন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার নামের বানান সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (৯ মার্চ) সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা যায়, গত রবিবার (৮ মার্চ) এই সংশোধনী সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, যাদের নামের বানান ও পদবি সংশোধন করা হয়েছে তারা হলেন— 

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী: ‘আমীর খসরু মাহমুদ চৌধুরী’র নাম সংশোধন করে ‘আমির খসরু মাহমুদ চৌধুরী’ করা হয়েছে। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী: ‘আব্দুল আউয়াল মিন্টু’র নাম সংশোধন করে ‘আবদুল আউয়াল মিন্টু’ করা হয়েছে।

ধর্মমন্ত্রী: ‘কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ’-এর নাম পরিবর্তন করে ‘কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)’ করা হয়েছে।

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী: ‘মোহাম্মদ আমিন উর রশীদ’-এর নাম সংশোধন করে ‘মোহাম্মদ আমিন উর রশিদ’ করা হয়েছে।

পানি সম্পদ মন্ত্রী: ‘মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি’র নাম সংশোধন করে ‘মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি’ করা হয়েছে। 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা): ‘ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম’-এর নাম সংশোধন করে ‘ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম’ করা হয়েছে।

এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদও তার নামের বানান সংশোধনের জন্য আবেদন করেছেন। তিনি ‘আহমেদ’-এর পরিবর্তে ‘আহমদ’ করার প্রস্তাব দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠিয়েছেন। 

সরকারি নথিপত্র, গেজেট এবং প্রটোকল বজায় রাখার সুবিধার্থে এই সংশোধনী আনা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। এখন থেকে সকল দাফতরিক কাজে সংশোধিত এই নামগুলোই ব্যবহৃত হবে। 

/এসআই/এসটি/ 
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
ছুটির দিনে প্রশাসনের তিন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সচিব
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম