সৌদিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের শোক ও নিন্দা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ মার্চ ২০২৬, ১৭:০০আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৭:০০

সৌদি আরবের বিমান হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে বাংলাদেশি বেসামরিক নাগরিকদের অব্যাহত প্রাণহানিকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুই বাংলাদেশি হলেন কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন। হামলায় আহত অন্যান্য বাংলাদেশিরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ইতোমধ্যে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বাংলাদেশ সরকার এ ধরনের সব হামলার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমিত করতে এবং আরও প্রাণহানি রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। উদ্ভূত পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী