‘বন্দিবিনিময় চুক্তির আওতায় ভারতে গ্রেফতার ২ জনকে ফেরত চাওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মার্চ ২০২৬, ১৮:৪২আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৮:৪২

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার অভিযোগে ভারতে আটক দুই বাংলাদেশিকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে ভারতীয় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে বলে আমরা জানতে পেরেছি। সত্যি হয়ে থাকলে বন্দিবিনিময় চুক্তির আওতায় তাদের ফেরত চাওয়া হবে।’’

ভারতের কাছে ‘পর্যাপ্ত তথ্য’ চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘‘কূটনীতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে এ দুজনকে ফিরিয়ে আনা হবে। রবিবার (৮ মার্চ) কলকাতায় আমাদের হাইকমিশনের কর্মকর্তারা ভারতের কাছে কনস্যুলার এক্সেস চেয়েছে। এই এক্সেস পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। কলকাতা থেকে এখনো কিছু জানায়নি।’’

এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ আরও বলেন, ‘‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে। জুলাই গণ-অভ্যুত্থানে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচারে সরকার সচেষ্ট আছে।’’

কবে নাগাদ ফেরত আনা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘‘সেটা আমরা এখনো কিছু বলতে পারছি না। যেহেতু এটা একটা অন্য দেশের আইন আদালতের ব্যাপার তো, যেহেতু মাত্র এই ঘটনাটা ঘটেছে, আমরা কূটনীতির মাধ্যমে চেষ্টা করছি, কাউন্সিলর এক্সেস আমরা চেয়েছি, রুলস প্রসিডিউর আমাদের ফলো করতে হবে। তো আমাদের অপেক্ষা করতে হবে, পরবর্তী পদক্ষেপ কী সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা আশা করবো, ভারত আমাদেরকে সে ব্যাপারে সহযোগিতা করবে।’’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
সর্বশেষ খবর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু