ফ্যামিলি কার্ড কর্মসূচি বিএনপির দীর্ঘ পরিকল্পনার বাস্তবায়ন: সমাজকল্যাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৬, ১৪:০১আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৪:০১

মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “ফ্যামিলি কার্ড কর্মসূচি কোনও তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়। এটি ছিলো বিএনপির দীর্ঘ পরিকল্পনার বাস্তবায়ন। আগামী ৩০ জুনের মধ্যে এর পাইলট প্রকল্প শেষ হবে। কোনও দল ও ধর্মের ভিত্তিতে নয়, এটি হবে সার্বজনীন। আমরা আশা করি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অনেকে স্বয়ম্বরতা অর্জন করবেন। চাহিদা মতো খরচ করে পুষ্টিহীনতা থেকে মুক্ত হবে।” 

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রাজধানী বনানীর টিঅ্যান্ডটি স্কুল মাঠে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাটন টিপে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডা. জাহিদ বলেন, “বিগত স্বৈরাচার সরকার সরকারি সুবিধা বিতরণ করেছে দলীয় বিবেচনায়। তবে, বর্তমান সরকার এক্ষেত্রে কাউকে বিচার করে না। উপযুক্ত ব্যক্তির মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। সবাইকে রাষ্ট্রের সমান নাগরিক মনে করে।”
 
তিনি বলেন, “বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। জিয়াউর রহমান যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে সীমান্ত দিয়ে পালিয়ে যাননি, তারেক রহমানও প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে ছাড়েননি।”

বিএনপি সব সময়ই নারী বান্ধব জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, “জিয়াউর রহমান ১৯৭৬ সালে প্রথম নারী বিষয়ক মন্ত্রণালয় চালু করেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া তা নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তর করেন। দেশে সংসদীয় গণতন্ত্রও চালু করেছিলেন তিনি।”

/এমকে/এবিএম/
সম্পর্কিত
১০০ দিনে কোন জেলায় ‘ফ্যামিলি কার্ডের’ সুফল পাচ্ছেন কতজন
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
১০০ দিনে যত ধরনের কার্ড দেখালো সরকার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী