মহান স্বাধীনতা ও জাতীয় দিবস: স্মৃতিসৌধে তিন দিন সাধারণের প্রবেশ বন্ধ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ মার্চ ২০২৬, ২২:৫২আপডেট : ১৩ মার্চ ২০২৬, ২৩:০০

পবিত্র মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকার পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। এই উপলক্ষে আগামী ২৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে। 

শুক্রবার (১৩ মার্চ) সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজসজ্জার প্রস্তুতির জন্য আগামী ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত— এই তিন দিন স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া ২৬ মার্চ প্রত্যুষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ এলাকা ত্যাগ না করা পর্যন্ত সাধারণের প্রবেশাধিকার বন্ধ থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে সরকার সর্বসাধারণের প্রতি কিছু বিশেষ অনুরোধ জানিয়েছে— স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের ফুল বাগানের কোনো প্রকার ক্ষতি সাধন না করার আহ্বান জানানো হয়েছে। 

এছাড়া গাবতলী থেকে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত রাস্তায় কোনও ধরণের তোরণ, পোস্টার, ব্যানার বা ফেস্টুন লাগানো থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে নির্দেশ দেওয়া হয়েছে। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী