ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় শুরু হয়েছে। সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে ১২ মার্চ প্রথম অধিবেশন শুরু হলেও রবিবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছিল। শনিবার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টার আলোচনা হবে। ভাষণের প্রতিবাদে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা ওয়াকআউট করেছেন।









