জামায়াতকে খালেদা জিয়ার অবদান স্মরণ করতে বললেন মনিরুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৬, ১৬:০৪আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৬:০৪

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করতে জামায়াতে ইসলামীকে আহ্বান জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

রবিবার (১৫ মার্চ) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন,  “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশের রাজনীতিতে জামায়াতের সঙ্গে কাজ করেছে। এ পর্যন্ত রাজনৈতিক পর্যায়ে জামায়াতকে পৌঁছাতে তার অবদান ভুলে যাওয়া উচিত নয়। জামায়াতকে এ কারণে খালেদা জিয়ার অবদানও স্মরণ করতে হবে।”

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ। একটি কথা মনে রাখবেন, স্বাধীনতার পরও কিছু মেধাবী ব্যক্তি এসেছিলেন, যারা জাসদ গঠন করেছিলেন। তবে বাড়াবাড়ি করার কারণে দেশ ও জাতির ক্ষতি হয়েছে। আমরা যেন সবকিছু ধৈর্যের সঙ্গে হজম করার তৌফিক পাই—এ লক্ষ্যেই আমি কথাটি আপনাদের উদ্দেশে রাখছি।”

সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, “আজকের বিরোধীদের চিনতে সমস্যা হলেও, অতীতের কঠিন নির্বাচন ও রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ রয়েছে।”

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের