প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে কারা দায়িত্বে থাকবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৬, ১৪:৫২আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১৪:৫২

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ সংক্রান্ত দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নির্ধারণ করে মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীসহ ২৫ জন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প হিসেবে সংসদে দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত ও বিকল্প দায়িত্বপ্রাপ্ত উভয়ই অনুপস্থিত থাকলে সংসদীয় কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত ও বিকল্প দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী একযোগে অনুপস্থিত থাকলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অতিরিক্ত দায়িত্ব হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রশ্নোত্তর ও সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন। তার অনুপস্থিতিতে এ দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

/এসআই/এমএএল/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী