সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা 

প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে সরকারের শোক প্রকাশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ১৫:২৪আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১৫:২৪

ইরান-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সরকার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি এবং সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া পৃথক শোকবার্তায় এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় জানানো হয়, গত ৮ মার্চ ২০২৬ তারিখে সৌদি আরবের আলখারজ এলাকায় ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর দগ্ধ হন মামুন। শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে রিয়াদের কিং সাউদ মেডিকেল সিটির বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মার্চ রাত ১১টায় তিনি মারা যান।

নিহত মামুনের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে। তার বাবা শহিদুল ইসলাম।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিব মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা প্রার্থনা করেন, যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করা হয় এবং পরিবার এই শোক কাটিয়ে ওঠে।

মন্ত্রী আরও জানান, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তারা শুরু থেকেই ভুক্তভোগী পরিবারের পাশে রয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছেন। এছাড়া, সরকারি বিধি অনুযায়ী নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

/এমএএল/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী