শেহবাজ শরীফ-তারেক রহমান ফোনালাপে ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৬, ০১:১২আপডেট : ২১ মার্চ ২০২৬, ০১:৩১

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। শুক্রবার (২০ মার্চ) ফোনালাপে দুই নেতার মধ্যে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য জানায়। 

দু'দেশের মধ্যে ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তানের দৃঢ় প্রতিশ্রুতির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আশ্বস্ত করেন। 

উভয় নেতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উন্নয়ন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন এবং মতপার্থক্য ও বিরোধ নিরসনে সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণ করার আহ্বান জানান। 

প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ঈদের শুভেচ্ছা জনান এবং সেদেশের জনগণকেও শুভেচ্ছা জানান। 

আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার অভিন্ন উদ্দেশ্য পূরণে আগামী দিনগুলিতে একযোগে কাজ করার ব্যাপারে উভয় নেতা আগ্রহ প্রকাশ করেছেন। 

/এসও/এসটি/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম