জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ মার্চ ২০২৬, ২০:৫৫আপডেট : ২৯ মার্চ ২০২৬, ২০:৫৫

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরাও চাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হোক। আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি। 

রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ (আদেশ নং ০১, ২০২৫) এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে’ নোটিশ উপস্থাপনের পর  আইনমন্ত্রী ফ্লোর নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল। 

সংসদে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে আনা মুলতবি প্রস্তাবকে অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী হিসেবে অভিহিত করেছেন আইনমন্ত্রী। তিনি এই বিষয়ের ওপর পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানিয়ে বলেন, “জুলাই জাতীয় সনদ নিয়ে গোটা জাতি এক ধরনের বিভ্রান্তির মধ্যে আছে। আমরা চাই সত্যটা সামনে আসুক এবং এই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হোক।”

আইনমন্ত্রী তার বক্তব্যে সংসদ সদস্যদের আলোচনার প্রস্তুতির জন্য কিছু জরুরি নথিপত্র সঙ্গে রাখার অনুরোধ জানান। তিনি বলেন, “এই সাবজেক্টের ওপর গভীর আলোচনার জন্য প্রতিটি সংসদ সদস্যের সামনে বাংলাদেশের সংবিধান, জুলাই জাতীয় সনদ, বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের কপি থাকা আবশ্যক। আমরা দেখাতে চাই, বর্তমান সরকার কীভাবে এই সনদের প্রতিটি ধারা ও উপধারা অনুসরণ করে এগিয়ে চলেছে।” 

বিরোধী দলের সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, “আমরা আলোচনার মাধ্যমে এটিও উপস্থাপন করতে চাই যে, ইতোমধ্যে আপনারা (বিরোধী দল) জুলাই জাতীয় সনদের কোনও কোনও ধারা লঙ্ঘন করেছেন। এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়, তাই এখানে একটি গঠনমূলক বিতর্ক প্রয়োজন।” 

আলোচনাকে আরও তাত্ত্বিক ও ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড় করাতে আইনমন্ত্রী স্পিকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, “বিতর্কের সময় সদস্যদের কাছে মদিনা সনদ, হপস-লক-রুশোর ‘সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি’র বই এবং ১৯৭২ সালের গণপরিষদ আদেশের কপি রাখার ব্যবস্থা করা হোক। বাংলাদেশের সংবিধান রচনার প্রেক্ষাপট ও বর্তমান পরিস্থিতি বুঝতে এই নথিগুলো সহায়ক হবে।”

পরিশেষে, আইনমন্ত্রী স্পিকারকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য একটি নির্দিষ্ট তারিখ ও সময় নির্ধারণ করার আহ্বান জানান। 

/এসএমএ/এসটি/  
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের