সংসদে বিরোধী দলের দ্বিচারিতা নিয়ে আইনমন্ত্রী

৭২ এর সংবিধান মানেন না, শপথ নিয়েছেন সেই আলোকেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৬, ২২:৩৩আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৯:৫০

১৯৭২ সালের সংবিধান না মানার ঘোষণা দেওয়া এবং সেই সংবিধানের আলোকেই শপথ নিয়ে সংসদে আসা বিরোধী দলীয় সদস্যদের এমন অবস্থানকে ‘দ্বিচারিতা’ ও ‘আইনি অজ্ঞতা’ হিসেবে আখ্যা দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, “বিরোধী দলের মাননীয় সদস্যরা জানেনই না উনারা কিসের ওপরে আন্দোলন বা বক্তব্য রাখছেন। উনারা বলছেন, সংবিধান মানেন না, অথচ আজ ১০ ধারার প্রশ্নের প্রথম কথাই বলা আছে সাংবিধানিক পদ্ধতির কথা। একদিকে বলবেন ৭২ এর সংবিধান মানবেন না, আরেকদিকে সুযোগ নেবেন সাংবিধানিক পদ্ধতির—এটি স্ববিরোধীতা।”

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক এক নির্ধারিত আলোচনার জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, “বর্তমান সরকারের যাবতীয় কার্যক্রমের ভিত্তি হলো ১৯৭২ সালের সংবিধান এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের ম্যান্ডেট। আমাদের বুঝতে হবে ৭২-এর সংবিধান আমাদের কাছে বেসিস (ভিত্তি)। ২৪-এর জুলাই বিপ্লব উত্তর সময়ে জনগণ আমাদের এই ম্যান্ডেট দিয়েছে। এই সংবিধানকে সামনে রেখেই আমরা প্রয়োজনীয় সংশোধনী ও সংস্কার আনবো।”

তিনি আরও বলেন, “জুলাই সনদকে কার্যকর করার জন্যই ‘জুলাই আদেশ’ এবং ‘গণভোট অধ্যাদেশ’ জারি করা হয়েছে। এই সনদের ১৭ নম্বর অনুচ্ছেদে সংবিধান সংশোধনের স্পষ্ট রূপরেখা দেওয়া আছে। আমরা সংবিধান সংশোধন করতে দায়বদ্ধ।”

আইনমন্ত্রী বলেন, “আমরা যারা বিএনপি করি, আমরা জুলাই বিপ্লবীদের মতো আবেগী এবং জন-আকাঙ্ক্ষার কথা চিন্তা করি। জুলাই সনদের ২২ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনে পাঁচ শতাংশ নারী প্রার্থী দেওয়ার কথা বলা হয়েছে। বিএনপি সেই চেতনা ধারণ করে পাঁচ শতাংশ নারী প্রার্থী দিয়েছিল। কিন্তু, যারা জুলাই সনদ নিয়ে মুখে ফেনা তুলছেন, তারা একজন নারী প্রতিনিধিকেও মনোনয়ন দেয়নি।”

সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় জুলাই সনদের ২৩ অনুচ্ছেদ অনুযায়ী বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, “আমাদের সংসদীয় দলের নেতা জুলাই সনদকে হৃদয়ে ধারণ করেন বলেই বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদের অফার দিয়েছিলেন। কিন্তু উনারা তা গ্রহণ করেননি।”

বিরোধী দলের আইনি ব্যাখ্যার সমালোচনা করে মন্ত্রী বলেন, “জেনারেল ক্লজেজ অ্যাক্ট এবং সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এই সংসদ সার্বভৌম। কোনও আদেশ দিয়ে এই সংসদকে বাধ্য করা যায় না।” সংসদীয় গণতন্ত্র সুসংহত করতে এবং সংবিধান সংস্কারের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত ‘বিশেষ সংসদীয় কমিটি’ গঠনের প্রতি সমর্থন জানান আইনমন্ত্রী। তবে, বিরোধী দলের ৫০-৫০ সদস্য সংখ্যার দাবিকে অযৌক্তিক ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে তিনি বলেন, “বিচার মানেই তালগাছ আমার—এমন নীতি চলবে না। ২১৯ জন সদস্যের বিপরীতে ৭৭ জন সদস্য সমান প্রতিনিধিত্ব চাইলে তা হবে বৈষম্য।”

আইনমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন তা এই পরিবারের হাত ধরেই এসেছে।” জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের ঋণের কথা স্মরণ করে তিনি সংবিধান সংশোধনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

/এসএমএ/এবিএম/
সম্পর্কিত
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি