প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনের ৪টি মন্দিরে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসন তার প্রতিনিধি ইঞ্জিনিয়ার আবদুর রহমান সানি চারটি মন্দিরে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।
মন্দিরগুলো হলো– ভাসানটেক বিআরপি সর্বজনীন মন্দির, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির (মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন), আইডি হাসপাতাল সর্বজনীন পূজা মন্দির এবং শ্রী শ্রী শিবকালী পূজা মন্দির (টেম্পো মোড়, মহাখালী)।
চেক বিতরণকালে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদক, পুরোহিত ও পূজারিরা উপস্থিত ছিলেন।









