‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে,’ তদন্ত চাইলেন হানজালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ এপ্রিল ২০২৬, ১৮:৪০ আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৯:১৩

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের স্ত্রীর জানাজায় অংশ নিতে সংসদ ভবনে প্রবেশের সময় এক ব্যক্তি মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহমাদ হানজালাকে জঙ্গি সম্বোধন করেছেন বলে অভিযোগ জানিয়েছেন তিনি। তার মতে, সেই ব্যক্তি তাকে উদ্দেশ করে বলেন, “ওই যে জঙ্গি এমপি যাচ্ছে।” বিষয়টি নিয়ে স্পিকারের কাছে তদন্ত চেয়েছেন হানজালা। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে ৭১ বিধিতে দাঁড়িয়ে স্পিকারের কাছে এই তদন্ত চান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহমাদ হানজালা বলেন, “আমি প্রথমবার দাঁড়িয়ে কথা বলছি—আসলে এভাবে কথা বলতে চাইনি। চেয়েছিলাম যখন আমার সময় আসবে আনুষ্ঠানিকভাবে একটু সুন্দরভাবে কথা বলবো। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে—গত ২৩ মার্চ আপনার সহধর্মিণীর জানাজায় আমি গিয়েছিলাম এবং উপস্থিত হয়েছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ভেতরে ঢুকবো একদম কাছাকাছি, পেছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল—‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’।” 

ঘটনার উল্লেখ করে হানজালা স্পিকারকে বলেন, “একটু পর সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি এবং আলোচনা চলছে। জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, এটার জন্যে এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে বলে আমি মনে করছি।” 

স্পিকারকে অনুরোধ করে তিনি বলেন, “এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করবো, আমাকে জঙ্গি বলার কারণ আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসুল রয়েছে—এর জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে ‘জঙ্গি’ বলে সম্বোধন করেছেন। আমি মনে করি, আল্লাহর নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির সিম্বল হতে পারে না। এ জন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই—আপনি সিসি ফুটেজ দেখে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদের নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করবেন বা নির্দেশ দিন কারা এই কাজটি করেছে (তা খুঁজে বের করতে)?।” এর পরিপ্রেক্ষিতে তিনি বিষয়টি পরিষ্কার করার জন্য স্পিকারের মাধ্যমে তদন্তের দাবি জানান। 

এর জবাবে স্পিকার বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক অভিহিত করেন এবং সেই সংসদ সদস্যকে একটি নোটিশ দেওয়ার আহ্বান জানান। বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান স্পিকার। 

/এসএমএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সংবিধান সংশোধন ইস্যুতে বিরোধী দলের সঙ্গে সরকারের দূরত্ব কি আরও বাড়বে?
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদ সদস্যকে গ্রেফতারে স্পিকারের অনুমতি কখন প্রয়োজন
সর্বশেষ খবর
১১ বছর বয়সেই নারী গ্র্যান্ডমাস্টার!
১১ বছর বয়সেই নারী গ্র্যান্ডমাস্টার!
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ
ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ
সাজেকে দুই গ্রুপের গোলাগুলি
সাজেকে দুই গ্রুপের গোলাগুলি
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে