পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ১০-১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা ত্যাগ করবেন। পথে নয়াদিল্লিতে যাত্রা বিরতি করবেন তিনি। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রোলিয়ামমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হবে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এসব তথ্য জানান।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রগুলোকে ভবিষ্যতে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এ সফর গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতে যাত্রা বিরতি করবেন এবং মরিশাস সম্মেলনে অংশ নেবেন।








