তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৬, ২০:৩৬আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ২১:২৯

দেশের জ্বালানি চাহিদা মেটাতে আরও তিন লাখ টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (৮ এপ্রিল) সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিতে তিনটি পৃথক প্রস্তাব আজ কমিটিতে উপস্থাপন করা হয়। এসব প্রস্তাবে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিজেল আমদানির কথা বলা হয়।

প্রথম প্রস্তাবে ‘ইয়ার এনার্জি এজি’র কাছ থেকে এক লাখ টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল আমদানির অনুমোদন চাওয়া হয়। দ্বিতীয় প্রস্তাবে ‘কে অ্যান্ড আর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি’র কাছ থেকে এক লাখ টন ১০-৫০ পিপিএম ডিজেল আমদানির প্রস্তাব দেওয়া হয়। তৃতীয় প্রস্তাবে ‘সিকদার ইন্টারন্যাশনাল’র কাছ থেকে আরও এক লাখ টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল আমদানির অনুমোদন চাওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এসব প্রস্তাব উপস্থাপন করে এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা নীতিগতভাবে অনুমোদন দেয়।

এর আগে, গত ৪ এপ্রিল সরাসরি ক্রয় পদ্ধতিতে এক লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল।

/এসআই/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
ছুটির মুখেই ধাক্কা: যুক্তরাষ্ট্রে রেকর্ড চড়া জ্বালানির দাম
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা