ছুটির মুখেই ধাক্কা: যুক্তরাষ্ট্রে রেকর্ড চড়া জ্বালানির দাম

আন্তর্জাতিক ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৭

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি খরচ বৃদ্ধির মধ্যে লেবার ডে সপ্তাহান্তে রেকর্ড সর্বোচ্চ জ্বালানি তেলের দামের মুখোমুখি হচ্ছে মার্কিনিরা। মূলত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার ঠিক পূর্বে জ্বালানির এ মূল্যবৃদ্ধি ঘটলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

জ্বালানির মূল্য নির্ধারণী ট্র্যাকিং সেবা প্রতিষ্ঠান গ্যাসবাডির বিশ্লেষক প্যাট্রিক দে হান জানান, লেবার ডেতে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের জাতীয় গড় দাম ৪.০৩ ডলারে পৌঁছাতে পারে। যা ২০১২ সালের আগের রেকর্ড ৩.৮৩ ডলারকে ছাড়িয়ে যাবে।

সম্প্রতি এক ব্লগ পোস্টে দে হান লিখেছেন, গ্যালনপ্রতি পেট্রোলের দাম সার্বিক সর্বকালের রেকর্ড না ছুঁলেও বছরের এই নির্দিষ্ট সময়ে এটি এ যাবতকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

গ্যাসবাডির তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে পেট্রোলের গড় মূল্য প্রতি গ্যালন প্রায় ৪.১৩ ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের গ্যালনপ্রতি গড় মূল্যের চেয়ে প্রায় ১ ডলার বেশি। বিশ্লেষকদের মতে, গ্যালনপ্রতি ৪ ডলারের দাম আমেরিকান ভোক্তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।

সম্প্রতি পেট্রোলিয়াম শোধনাগার এবং রিটেইলারদের তীব্র সমালোচনা করে তারা অতিরিক্ত মুনাফা লুটছে বলে অভিযোগ তুলেছেন ট্রাম্প। এর আগে গত ১৪ আগস্ট ট্রাম্প বলেছিলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করার জন্য মার্কিনিদের পেট্রোলের পেছনে ‘সামান্য কিছু অতিরিক্ত’ অর্থ খরচ করতে রাজি থাকা উচিত।

/এএস/ 
সম্পর্কিত
কী, কেন, কীভাবেআবারও পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের, কেন এখন?
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা নেই ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
সর্বশেষ খবর
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার: এইচআরএসএসের নিন্দা
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার: এইচআরএসএসের নিন্দা
মেসির হংকং-কাণ্ডে ক্ষুব্ধ চীন, বাতিল আর্জেন্টিনার দুই ম্যাচ
মেসির হংকং-কাণ্ডে ক্ষুব্ধ চীন, বাতিল আর্জেন্টিনার দুই ম্যাচ
অরাজকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী
অরাজকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক