৭ অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা জরুরি: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৬, ১৯:৩৭আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৯:৩৭

মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, বিচারক নিয়োগ আইন এবং গুম কমিশনসহ মোট সাতটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা প্রয়োজন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অধিকতর যাচাই-বাছাই শেষে এসব বিষয়ে কার্যকর আইন প্রণয়ন করা হবে।

রবিবার (১২ এপ্রিল) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সংসদে ৯১টি বিল পাসসহ বিভিন্ন আইন ও অধ্যাদেশ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গুম কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বর্তমান খসড়ায় কিছু ফাঁকফোকর রয়েছে। এতে গুমের সংজ্ঞা নির্ধারণ ও ঘটনা শনাক্ত করতে দীর্ঘ সময় লাগতে পারতো; যা নতুন ঝুঁকি তৈরি করতো। এসব সীমাবদ্ধতা সংশোধন করে গুম কমিশন নিয়ে নতুন আইন প্রণয়ন করা হবে।

মানবাধিকার কমিশন অধ্যাদেশের বিষয়ে তিনি জানান, তদন্ত ক্ষমতা, জরিমানা আরোপসহ কয়েকটি ধারায় দ্বন্দ্ব রয়েছে। সেগুলো পর্যালোচনা করে একটি বাস্তবসম্মত ও কার্যকর আইন তৈরি করা হবে। আগামী ১৫ মের পর অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, সরকার কোনও বিষয় গোপন করছে না। অধ্যাদেশ বাতিল করা হয়েছে, এমন দাবি সঠিক নয়। যারা এ ধরনের বক্তব্য দিচ্ছেন, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, সংসদে আলোচনার সময় বিরোধী দলের কিছু সদস্য নথিপত্র পর্যালোচনা করলেও সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি সংক্রান্ত অংশগুলো উপেক্ষা করেছেন। অংশীজনদের মতামত নিয়ে সংশোধনের মাধ্যমে অধ্যাদেশগুলোকে পূর্ণাঙ্গ আইনে রূপ দেওয়া হবে।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী