উৎসবের আবহে ধানমন্ডিতে ফিরলো মঙ্গল শোভাযাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৬, ১১:৫৮ আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৩:২৬

রাজধানীর ধানমন্ডি ২৭ এলাকায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা ১৪৩৩। বাংলা নববর্ষের প্রথম দিন মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া এই শোভাযাত্রায় শিল্পী, কবি, ছড়াকার ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে এলাকা।

এবারের আয়োজন করে ‘বর্ষবরণ পর্ষদ’। শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল— ‘জাগাও হে পথিকে, ও সে ঘুমে অচেতন’। ঢোলের বাদ্য, ঘোটক সেজে অংশগ্রহণ, রঙিন ফেস্টুন ও লাল-সাদা-হলুদ পোশাকে বর্ণিল হয়ে ওঠে ধানমন্ডির সড়ক।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকার শোভাযাত্রাটির নাম পরিবর্তন করে ‘আনন্দ শোভাযাত্রা’ করেছিল। চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ তাদের আয়োজনের নাম দেয় ‘বৈশাখী শোভাযাত্রা’। এর প্রেক্ষিতে আয়োজকরা জানান, ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি ধরে রাখার লক্ষ্যেই তারা এই আয়োজন করেছেন।

শোভাযাত্রায় অংশ নেওয়া এক সংস্কৃতিকর্মী বলেন, “পহেলা বৈশাখ বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ একটি দিন। এই আয়োজন সবাইকে একত্রিত করে, কোনো বিভাজন ছাড়াই উৎসবটি উদযাপন হওয়া উচিত।”

মঙ্গল শোভাযাত্রার অন্যতম উদ্যোক্তা নির্মাতা ফজলুল কবির তুহিন বলেন, “এটি আমাদের সংস্কৃতির পরিচায়ক। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য পৌঁছে দিতে আমরা এই আয়োজন করছি।”

কবি শাপলা শাহরিয়ার বলেন, “অনেক বছর পর মঙ্গল শোভাযাত্রা করতে পেরে ভালো লাগছে। বিভিন্ন নামে আয়োজন হয়েছে, তবে ‘মঙ্গল শোভাযাত্রা’ ফিরিয়ে আনতে পারা আনন্দের।”

শোভাযাত্রা শেষে ধানমন্ডি ২৭-এর মিনা বাজার প্রাঙ্গণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে এই শোভাযাত্রার সূচনা হয়। সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লোকজ ঐতিহ্যের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এর যাত্রা শুরু। ১৯৯০ সালে এর নামকরণ করা হয় ‘মঙ্গল শোভাযাত্রা’, যা পরবর্তীতে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করে।

২০১৬ সালের ৩০ নভেম্বর জাতিসংঘের সংস্থা ইউনেস্কো এই আয়োজনকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি দেয়।

 

/আরএইচ/
সম্পর্কিত
আমরা পহেলা বৈশাখকে ধারণ করি: জামায়াত এমপি সাইফুল
বাঙালির ঐতিহ্যকে ধারণ করে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা
উৎসবের রঙে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’
সর্বশেষ খবর
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান