মালদ্বীপে অসুস্থ প্রবাসীকর্মীকে দেশে ফেরার টিকিট দিলেন হাইকমিশনার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ এপ্রিল ২০২৬, ১৮:৪৯আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৯:৫৮

মালদ্বীপে গুরুতর অসুস্থ হয়ে পড়া বাংলাদেশি প্রবাসীকর্মী মিনার হোসেনের দেশে ফেরার জন্য বিমান টিকিট হস্তান্তর করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এই বিমান টিকিট প্রদান করা হয়। 

টিকিট হস্তান্তরকালে হাইকমিশনার জনাব মিনার হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি জানান, মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনও প্রয়োজনে হাইকমিশন সর্বদা পাশে থাকতে বদ্ধপরিকর। প্রবাসী কর্মীদের যথাযথ চিকিৎসা ও আইনি অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

প্রসঙ্গত, জনাব মিনার হোসেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা। তিনি বিএমইটি ছাড়পত্র নিয়ে মালদ্বীপে কর্মরত ছিলেন। সম্প্রতি সেখানে হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 

আগামী ২৪ এপ্রিল ২০২৬ তারিখে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মিনার হোসেনের মালদ্বীপ থেকে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসী কার্ডধারীদের জন্য টিকিটে ছাড়, থাকছে ভিআইপি লাউঞ্জ সুবিধাও
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু