পাঁচ মাস পর সেই জাপানি নারীর লাশ হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৬, ১২:০২আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৩:৩৬

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল

রাজধানীর উত্তরায় জাপানি নারী হিরোয়ি মিয়েতার মৃত্যুর প্রায় পাঁচ মাস পর তার লাশ জাপান দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার (৮ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে তার লাশ হস্তান্তর করা হয়।

উত্তরা পূর্ব থানার এসআই মুশফিকুর রহমান ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জাপানি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সুধি ওনু ও সেকেন্ড সেক্রেটারি কসু মাতসোনাগাকে লাশ বুঝিয়ে দেন। তারা লাশ জাপানে নিয়ে যাবেন কিনা সেব্যাপারে কিছু জানাননি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হিরোয়ি মিয়েতা (৬১) প্রায় দশ বছর ধরে ‘অবৈধভাবে’ বাংলাদেশে বসবাস করছিলেন। তিনি এ দেশে বায়িং হাউজের ব্যবসায় জড়িত ছিলেন।

গত ১৯ নভেম্বর জাপান দূতাবাসের এক কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় একটি জিডি করেন, যাতে বলা হয়, তাদের এই নাগরিক তিন সপ্তাহ ধরে নিখোঁজ। এরপর পুলিশ জানতে পারে, ২৯ অক্টোবর মিয়েতার মৃত্যুর পর তাকে গোপনে উত্তরা ১২ নম্বর সেক্টরে সিটি করপোরেশনের কবরস্থানে মুসলিম পরিচয়ে সমাহিত করা হয়েছে।

তার মৃত্যু ও গোপনে সমাহিত করায় বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় তদন্ত শুরু করে পুলিশ। এরপর উত্তরা পূর্ব থানায় ছয়জনকে আসামি করে পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে ঢাকা, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি। তবে তারা দাবি করেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মিয়েতা মারা যান।

গণমাধ্যমের খবরে বলা হয়, উত্তরা ৬ নম্বর সেক্টরের ১৩/বি নম্বর সড়কের ৮ নম্বর হোল্ডিংয়ে ‘সিটি হোমস’ নামের একটি হোটেলে একাই থাকতেন হিরোয়ি মিয়েতা। জাপানে তিনি মায়ের সঙ্গে মাঝে মাঝে টেলিফোনে কথাও বলতেন। গত ২৬ অক্টোবর মায়ের সঙ্গে তার শেষ কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

গত ২৭ অক্টোবর মিয়েতার লাশ ঢামেকে আনা হয়।

/জেইউ/এফএস/এপিএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম