যৌথ কমিটিতে বিরোধী দলের পাঁচ সদস্যের নাম ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৬, ২১:১৫আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ২১:১৫

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবের পর পাঁচ সদস্যের নাম দিলেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২০ত দিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় সংসদে দাঁড়িয়ে পাঁচ জনের নামের তালিকা তুলে ধরেন তিনি।

এ সময় সংসদে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিরোধী দলীয় নেতা সংসদে বলেন, একটা কমিটি হলে আমরা উভয়ে এই সমস্যা নিরসনে ভূমিকা রাখার সুযোগ পাবো। আমি সংসদ নেতাকে ধন্যবাদ জানাই, তিনি এটাকে কগনিজেন্সে নিয়েছেন এবং একটা কনক্রিট প্রস্তাবও পেশ করেছেন। কমিটির সদস্য সংখ্যাও তিনি প্রস্তাব করেছেন। সরকারি দলের পক্ষ থেকে পাঁচ জনের কথা এখানেই পরিষ্কার ঘোষণা করেছেন। আমিও তাকে সম্মান করে বিরোধীদের পক্ষ থেকে আরও পাঁচ জনের নাম ঘোষণা করছি।

বিরোধী দলীয় নেতার ঘোষিত সদস্যরা হলেন— ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আবদুল বাতেন, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ), সিলেট-৫ আসনের সংসদ সস্য মুফতি মাওলানা আবুল হাসান।

বিরোধী দলীয় নেতা নাম ঘোষাণা করে বলেন, এই পাঁচ জন একসঙ্গে কাজ করবেন এই কমিটির সঙ্গে।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করহার নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী 
ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর 
পৃথিবীতে নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
গেন্ডারিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
গেন্ডারিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
সর্বশেষ ম্যাচে ব্রাজিলকে হারিয়েছিল জাপান, পরিসংখ্যান কী বলছে? 
সর্বশেষ ম্যাচে ব্রাজিলকে হারিয়েছিল জাপান, পরিসংখ্যান কী বলছে? 
সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, ফিরবেন যেকোনও সময়
সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, ফিরবেন যেকোনও সময়
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন