সর্বশেষ ম্যাচে ব্রাজিলকে হারিয়েছিল জাপান, পরিসংখ্যান কী বলছে? 

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৬, ১৭:০৬আপডেট : ২৯ জুন ২০২৬, ২১:৪২

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষদিকে ছন্দ ফিরে পাওয়া ব্রাজিল এবার নকআউট পর্বের প্রথম পরীক্ষায় নামছে আজ রাত ১১টায়। সোমবার হিউস্টনে শেষ ৩২-এর ম্যাচে ব্লু সামুরাই জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দেখাবে টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি। 

পরিসংখ্যান অবশ্য স্পষ্টভাবেই ব্রাজিলের পক্ষে। দুই দলের ১৪ দেখায় ব্রাজিল জিতেছে ১১টিতে, ড্র হয়েছে দুটি। সর্বশেষ দেখায় অবশ্য জয়ী হয়েছে এশিয়ার পরাশক্তি জাপান। একমাত্র জয়টি এসেছে ২০২৫ সালের অক্টোবরে একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল জাপান।

জাপানের বিপক্ষে বরাবরই দুর্দান্ত ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। মাত্র পাঁচ ম্যাচে তার গোল ৯টি। তার মধ্যে ২০১৪ সালের এক প্রীতি ম্যাচে করেছিলেন চার গোল। এছাড়া ২০১৭ ও ২০২২ সালেও জাপানের বিপক্ষে জয়ের দিন গোল করেছিলেন তিনি। ২০২৩ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে জাতীয় দলে ফেরেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। জাপানের বিপক্ষেও নিজের গোল করার ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন তিনি।

অন্যদিকে, বিশ্বকাপে এখনও নকআউট পর্বের কোনো ম্যাচ জিততে পারেনি জাপান। তবে এবারের আসরে তারা বারবার প্রমাণ করেছে শক্তিশালী প্রতিপক্ষকে চমকে দেওয়ার সামর্থ্য তাদের আছে।

তার পরও ফেবারিটের মর্যাদা ধরে রেখে শেষ ষোলো নিশ্চিত করতে মরিয়া ব্রাজিল। তার সঙ্গে বহুল আকাঙ্ক্ষিত ‘হেক্সা’ স্বপ্নও বাঁচিয়ে রাখতে চায় হলুদ শিবির।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়কে চালিকাশক্তি করতে চায় ইউজিসি
উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়কে চালিকাশক্তি করতে চায় ইউজিসি
প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে ধরা খেলেন নির্বাচন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে ধরা খেলেন নির্বাচন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ কি বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ কি বন্ধ হলো
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর