রাষ্ট্রপতি ব্যক্তি নন প্রতিষ্ঠান, নাহিদকে অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৬, ১৯:২১আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১৯:২১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে বিরোধীদলের নেতিবাচক বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রপতি কোনও ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। সাংবিধানিক গণতন্ত্রে বিশ্বাস করলে এই প্রতিষ্ঠানের প্রতি সম্মান জানানো সবার নৈতিক দায়িত্ব।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনের এ পর্যায়ে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, একজন সদস্য (নাহিদ ইসলাম) প্রেসিডেন্টকে নিয়ে অনেকগুলো কথা বলেছেন। প্রেসিডেন্টের প্রতি আমার ব্যক্তিগত কোনও ভালোবাসা আছে কিনা সেটা বড় কথা নয়, কিন্তু প্রেসিডেন্ট ইজ অ্যান ইনস্টিটিউশন, নট অ্য পারসন। ওই যে নাহিদ সাহেব শপথ নিয়েছিলেন না প্রেসিডেন্টের কাছ থেকে? শপথ যখন নিয়েছিলেন, তখন তো প্রেসিডেন্টের কাছেই নিয়েছিলেন। তাহলে কেন নিয়েছিলেন?

মন্ত্রী বলেন, আপনারা শপথ নিয়ে মন্ত্রী হয়েছিলেন, আমি তখন আপনাদের কৃতিত্ব দিয়েছিলাম। কারণ আপনারা তখন ব্যক্তি নয়, বরং রাষ্ট্রপতির প্রতিষ্ঠানকে সম্মান জানিয়েছিলেন। কিন্তু এখন আপনি মন্ত্রী নেই, বিরোধী দলে বসে আছেন বলে রাষ্ট্রপতিকে তার সম্মান থেকে বঞ্চিত করছেন। আপনাদের বক্তব্যে এই বিষয়টি বারবার উঠে আসছে।

অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের দিনের স্মৃতিচারণ করে আমির খসরু বলেন, যেদিন অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ করা হয়েছে, আমাদের বন্ধুরা (বর্তমান বিরোধী দল) সবাই সদলবলে সম্মুখ সারিতে উপস্থিত ছিলেন। আমরা তখন জায়গা না পেয়ে পেছনে বসেছিলাম। সুতরাং এখন এ ধরনের মন্তব্য মানায় না।

মন্ত্রী আরও বলেন, আপনি যদি সাংবিধানিক গণতন্ত্রে বিশ্বাস করেন, তবে আপনাকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সম্মান করতে হবে। এখানে ব্যক্তির কোনও বিষয় নেই। ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য ইনস্টিটিউশন।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
ঢাবিতে ছাত্রশক্তির অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাটে নাহিদের ক্ষোভ, কী ঘটেছিল?
গড়ে তোলা হবে ১০ হাজার নার্সারি উদ্যোক্তা, হবে আড়াই লাখ মানুষের কর্মসংস্থান 
দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, আপিলের সুযোগ নেই: নাহিদ
সর্বশেষ খবর
মির্জা ফখরুলের শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলের শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেলো
ইসলামাবাদে ‘জুলাই শহীদ দিবস’ পালন
ইসলামাবাদে ‘জুলাই শহীদ দিবস’ পালন
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
সর্বাধিক পঠিত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম