নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৬, ১১:২২আপডেট : ০৫ মে ২০২৬, ১১:২২

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার (৫ মে) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “গতকাল সোমবার রাতে গেজেট প্রকাশ করে ইসি।”

এই বিষয়ে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের বলেন, “সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আমরা গতকাল তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছিলাম। তার নামে গেজেট প্রকাশ করা হয়েছে।”

উল্লেখ্য, সরকারি চাকরি থেকে পদত্যাগ করার তিন বছর অতিবাহিত না হওয়ায় এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে ইসি। এরপরই তড়িঘড়ি করে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকাল ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। তবে, তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।

এরপর নুসরাত আদালতের দ্বারস্থ হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করে সংস্থাটি।

এরই মধ্যে প্রার্থিতা ফিরে পেতে মনিরা শারমিন আদালতে রিট করে নির্বাচন কমিশনে চিঠি দেয় যে আদালতের শুনানি শেষ না হওয়া পর্যন্ত যেন নুসরাতের গেজেট প্রকাশ করা না হয়। তবে, গতকাল মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা ওই রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

এই বিষয়ে গতকাল নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আদালতের কোনও তথ্য এখন পর্যন্ত (বিকাল) আমরা পাইনি। মনিরা শারমিনের চিঠিতে তো কিছু যায় আসে না। আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবো। এর মধ্যে যদি তার বিষয়ে কোনও তথ্য না আসে তাহলে আমরা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ করবো।”

/এএজে/এবিএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
বিরোধী দলকে কি গুরুত্বহীন করা হচ্ছে, কী বার্তা দিচ্ছে সরকার
স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের তারিখ জানালো ইসি
সর্বশেষ খবর
রংপুরে প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
রংপুরে প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না, জানিয়ে দিলেন ট্রাম্প
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না, জানিয়ে দিলেন ট্রাম্প
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী