রাষ্ট্রপতির হার্টে ব্লক, বসানো হয়েছে স্টেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ মে ২০২৬, ০০:২৫আপডেট : ১৩ মে ২০২৬, ০০:২৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদ্‌যন্ত্রে ব্লক শনাক্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি করে স্টেন্ট (রিং) বসানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

মঙ্গলবার (১২ মে) রাতে রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রেস উইং জানায়, যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। পরীক্ষার সময় হৃদ্‌যন্ত্রের একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়ে। পরে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করে একটি স্টেন্ট স্থাপন করা হয়।

প্রেস উইং আরও জানায়, যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে তার হৃদ্‌যন্ত্রে ব্লক শনাক্ত হয়। এরপর জরুরি চিকিৎসা হিসেবে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট স্থাপন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা সন্তোষজনক।

যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক বঙ্গভবনের প্রেস উইংকে এসব তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রপতি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। হৃদ্‌যন্ত্র-সংক্রান্ত জটিলতার ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে তিনি ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। চিকিৎসা শেষে আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে।

/এসও/এম/
সম্পর্কিত
জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির কাছে ভারতের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বশেষ খবর
মির্জা ফখরুলের শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলের শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেলো
ইসলামাবাদে ‘জুলাই শহীদ দিবস’ পালন
ইসলামাবাদে ‘জুলাই শহীদ দিবস’ পালন
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
সর্বাধিক পঠিত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম