সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ মে ২০২৬, ১৭:৩৯আপডেট : ১৬ মে ২০২৬, ১৭:৩৯

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে সিনহার অবদান সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।”

তারেক রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী এসব তথ্য জানিয়েছেন।

দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ৮৩ বছর বয়সে মিজানুর রহমান সিনহা ইন্তেকাল করেন।

মিজানুর রহমান সিনহা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। বিএনপির মনোনয়নে মুন্সীগঞ্জ-২ আসন (টঙ্গিবাড়ী-লৌহজং) থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। পরে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তিনি ২০২০ সালের ২২ জানুয়ারি বিএনপির সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেন। পরে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি তাকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসনে তিনি বিএনপির মনোনয়নও পান। তবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যান।

১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডহুরী গ্রামে মিজানুর রহমান সিনহার জন্ম। তিনি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এক্‌মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কাজের জন্য এলাকায় তিনি পরিচিত ছিলেন।

সূত্র: বাসস

/এবিএম/
সম্পর্কিত
তরুণদের স্বপ্ন পূরণে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে রাষ্ট্র, জনসংখ্যা দিবসে প্রধানমন্ত্রী 
প্রশাসনকে বন্যার্তদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
চট্টগ্রামে সাড়ে চার লাখ মানুষ পানিবন্দিপ্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ লাখ টাকা পাওয়া গেছে, এখন প্রয়োজন ১০টি স্পিডবোট
সর্বশেষ খবর
স্পেনের রক্ষণ ভাঙলো বেলজিয়াম, সমতায় শেষ হলো প্রথমার্ধ
স্পেনের রক্ষণ ভাঙলো বেলজিয়াম, সমতায় শেষ হলো প্রথমার্ধ
‘আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল’—চার বছর পর বিস্ফোরক অভিযোগ পরীমণির
‘আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল’—চার বছর পর বিস্ফোরক অভিযোগ পরীমণির
ভোট চুরি জুলাইয়ের আগে যেমন হয়েছে, পরেও হয়েছে: হাসনাত
ভোট চুরি জুলাইয়ের আগে যেমন হয়েছে, পরেও হয়েছে: হাসনাত
পাঁচ ম্যাচে একটিও গোল হজম করেনি স্পেন, দুর্ভেদ্য রক্ষণ ভাঙতে পারবে বেলজিয়াম?
পাঁচ ম্যাচে একটিও গোল হজম করেনি স্পেন, দুর্ভেদ্য রক্ষণ ভাঙতে পারবে বেলজিয়াম?
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন