আবারও দুই বছরের জন্য এক্সকো সদস্য হলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৬, ২১:৩৮আপডেট : ২০ মে ২০২৬, ২১:৩৮

বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২৬-২৮ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অফ গভর্নরসের নির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে।

বুধবার (২০ মে) লন্ডনের কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সভায় এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে নির্বাহী কমিটির (ইসি) সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। বোর্ডের সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন লন্ডনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. নজরুল ইসলাম।

কমনওয়েলথ এক্সিকিউটিভ কমিটি ১৬টি সদস্য নিয়ে গঠিত, যার মধ্যে আটটি সর্বোচ্চ অবদানকারী সদস্য রাষ্ট্র এবং বাকি আটটি সদস্য চারটি অঞ্চল থেকে নির্বাচিত হয়।

কার্যনির্বাহী কমিটি কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, কর্মী এবং প্রশাসন সম্পর্কিত সমস্ত বিষয় তদারকি করার জন্য দায়িত্বপ্রাপ্ত। কমিটি কমনওয়েলথ বোর্ড অফ গভর্নরসের জন্য নীতিগত সুপারিশও করে। কমিটি কমনওয়েলথের নতুন এবং স্বীকৃত সংস্থার (এও) সদস্যপদ যাচাই করে।

এক্সিকিউটিভ কমিটিতে (এক্সকো) বাংলাদেশের সর্বসম্মতিক্রমে নির্বাচন কমনওয়েলথের মধ্যে বাংলাদেশের গভীর প্রতিশ্রুতি, সক্রিয় অবদান এবং শক্তিশালী নেতৃত্বের প্রতিফলন।

উল্লেখ্য, স্বাধীনতার পর প্রথম কোনও আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ পেয়েছিল বাংলাদেশ। এর আগেও ২০১৮-২০ এবং ২০২২-২৪ মেয়াদে দুইবার বাংলাদেশ এক্সকো সদস্য নির্বাচিত হয়েছে।

/এসও/এম/
সম্পর্কিত
স্কটল্যান্ডে খেলতে গিয়ে নিখোঁজ পাকিস্তান-উগান্ডার কয়েকজন খেলোয়াড়
শ্রীলঙ্কাতে স্বর্ণ জিতলেন সাকলাইন 
লন্ডনে কমনওয়েলথ নীতিনির্ধারণী পর্ষদে ঢাকার কূটনৈতিক সাফল্য
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ