রবিবারের মধ্যে রামিসা হত্যার চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৬, ০২:০৯আপডেট : ২২ মে ২০২৬, ০৬:৫৬

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ‘এ ঘটনায় চার্জশিট দিতে ডিএনএ টেস্ট প্রয়োজন হয়। ডিএনএ টেস্ট করতে ৪৮ ঘণ্টা সময় লাগে, সেটা শেষ হবে রবিবারের দুপুরের মধ্যে। আমরা সেদিন বিকেলের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করতে পারব।’

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ১০টার দিকে রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় সঙ্গে ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা।  

পরে বেরিয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামিসার মা-বাবা এবং বড় বোনকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এসময় আমরা তাদের আশ্বস্ত করেছি, পুলিশ ডিপার্টমেন্ট দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামি এরইমধ্যে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাবন্দী দিয়েছে। এখন চার্জশিট দেওয়ার পালা।’

স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচারকার্য নিষ্পন্ন হয়, সেজন্য আমরা চেষ্টা করব যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। সেজন্য প্রশাসনের পক্ষ থেকে আমাদের চেষ্টা থাকবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী এসময় জানান, শিশু ধর্ষণের মতো ঘৃণ্যতম অপরাধের ক্ষেত্রে যেন দ্রুত এবং সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দেওয়া যায়, সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছে সরকার। তিনি বলেন, ‘সেজন্য যদি আইনে আরও কিছু পরিবর্তন আনতে হয়, এ নিয়ে ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনের দরকার, সেটা আমরা করব। দেশে এরকম ঘৃণিত অপরাধের যাতে আর পুনরাবৃত্তি না হয়, সেজন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।’

/ইউএস/
সম্পর্কিত
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
সর্বশেষ খবর
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক