জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৫ মে ২০২৬, ১২:৫৯আপডেট : ২৫ মে ২০২৬, ১৩:৫৩

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রতিকূল আবহাওয়া বিরাজ করলে প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম।

তিনি জানান, জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রবেশের জন্য রাখা হয়েছে চারটি গেট এবং বের হওয়ার জন্য থাকবে সাতটি গেট।

ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক বলেন, কোরবানির পশুর বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। এ সময় তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পশুর বর্জ্য ড্রেন বা খোলা জায়গায় না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে, যাতে দ্রুত পরিষ্কার কার্যক্রম শেষ করা যায়।

/এসও/এমএএল/
সম্পর্কিত
একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
গ্যাস সরবরাহে উন্নতি হয়েছে, এ ধারা অব্যাহত থাকবে: মাহদী আমিন
তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সফলভাবে পরিচালিত হচ্ছে দেশ: মাহদী আমিন
সর্বশেষ খবর
দুই মাস পর শিল্পে বাড়লো গ্যাসের চাপ, স্বস্তি ফিরছে কারখানায় 
দুই মাস পর শিল্পে বাড়লো গ্যাসের চাপ, স্বস্তি ফিরছে কারখানায় 
‘অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন হ্রাস পায়, দাম বেড়ে যায়’
‘অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন হ্রাস পায়, দাম বেড়ে যায়’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন