বাংলাদেশিদের জন্য ট্রানজিট ভিসা বাধ্যতামূলক করলো মিসর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ মে ২০২৬, ১৬:১০আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৪:০৪

বাংলাদেশি নাগরিকদের জন্য ট্রানজিট ভিসা বাধ্যতামূলক করেছে মিসর। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ মিসর আরব প্রজাতন্ত্রের দূতাবাস।

তাবাস বলছে, সংশ্লিষ্ট মিসরীয় কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এখন থেকে ভ্রমণের আগে দূতাবাসের মাধ্যমে ট্রানজিট ভিসা সংগ্রহ করতে হবে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রানজিট ভিসা অবশ্যই পূর্বেই ঢাকাস্থ মিসর দূতাবাস থেকে নিতে হবে। এ ছাড়া ভ্রমণকারীর বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে চূড়ান্ত গন্তব্য দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভ্রমণপথে মিসরকে অন্য একটি গন্তব্যে যাওয়ার ট্রানজিট পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে। পাশাপাশি মিসরে প্রবেশ দেশটির অভিবাসন নীতিমালা মেনে চলার ওপর নির্ভরশীল হবে। এর মধ্যে প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত না থাকাও শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে ভ্রমণের আগে প্রয়োজনীয় ট্রানজিট ভিসা সংগ্রহের অনুরোধ জানিয়েছে দূতাবাস। আরও তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত রাখবে চীন
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সর্বশেষ খবর
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ