বিজিবি–বিএসএফ বৈঠকে পুশইন ইস্যু আলোচনায় থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ জুন ২০২৬, ১৫:৫০আপডেট : ০৭ জুন ২০২৬, ১৫:৫০

আসন্ন বিজিবি–বিএসএফ মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠকে সীমান্তসংক্রান্ত সব ইস্যু বিশেষ করে পুশইন বা অবৈধ অনুপ্রবেশ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

রবিবার (৭ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় সোমবার (৭ জুন) ভারতের নয়াদিল্লি থেকে চার দিনব্যাপী এ বৈঠক শুরু হবে বলেও তিনি জানান।

সীমান্ত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সীমান্তসংক্রান্ত সব বিষয় সেখানে আলোচনা হবে। আমরা কূটনৈতিক চ্যানেলে বিষয়গুলোর সমাধানের চেষ্টা করছি। একই সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ সতর্ক রয়েছে। অবৈধ অনুপ্রবেশের সব প্রচেষ্টা প্রতিহত করা হবে।”

তিনি আরও বলেন, বৈঠকটি এমন সময়ে হচ্ছে যখন সীমান্তে পুশইনের বিষয়টি ব্যাপক আলোচনায় রয়েছে। বিশেষ করে যশোর সীমান্তে আলো নিভিয়ে লোকজনকে প্রবেশ করানোর অভিযোগও এসেছে। এ বিষয়গুলো বৈঠকে গুরুত্বসহকারে আলোচিত হবে।

মন্ত্রী জানান, বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ের এই বৈঠক পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত হয়ে থাকে। এবার বাংলাদেশের প্রতিনিধি দল ভারতে অংশ নিচ্ছে।

এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বিশেষ অভিযান সবসময়ই চলমান থাকে। তবে আগে থেকে কোনও অভিযানের তথ্য প্রকাশ করতে চাই না।”

মাদক ও জুয়া নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি জানান, আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান আইনের কিছু সীমাবদ্ধতার কারণে অনেক অপরাধী আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। আমরা আগে আইনি সংস্কার করবো, এরপর অপরাধীদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”

পুলিশের সাম্প্রতিক সাফল্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘পুলিশকে যে আমরা পুরস্কৃত করবো, এ বিষয়গুলো আপনারা বেশি করে প্রচার করবেন।’’

/জেইউ/এমএএল/
সম্পর্কিত
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ
রামিসা হত্যা মামলার রায় বিচারিক ইতিহাসে মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী
পুশ ইন ঠেকাতে বিজিবির সঙ্গে সীমান্ত পাহারায় গ্রামবাসী
সর্বশেষ খবর
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ
কূটনৈতিক উদ্যোগে দেশে ফিরলেন ভারতে আটক ৯১ জেলে
কূটনৈতিক উদ্যোগে দেশে ফিরলেন ভারতে আটক ৯১ জেলে
৬ শিশুর পরিবারপ্রতি ৮০ লাখ টাকা দেবে আদ্-দ্বীন: শিশির মনির
৬ শিশুর পরিবারপ্রতি ৮০ লাখ টাকা দেবে আদ্-দ্বীন: শিশির মনির
তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই