পুশ ইন ঠেকাতে বিজিবির সঙ্গে সীমান্ত পাহারায় গ্রামবাসী

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
০৭ জুন ২০২৬, ১৪:৩৪ আপডেট : ০৭ জুন ২০২৬, ১৪:৩৯

ভারত থেকে বিএসএফের পুশইন ঠেকাতে দিনাজপুর হিলি সীমান্তে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। পুশ ইন ঠেকাতে তাদের সঙ্গে যোগ দিয়েছেb গ্রামপুলিশ ও স্থানীয় গ্রামবাসী।

দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বিএসএফের পুশ ইনের চেষ্টার ঘটনায় হিলি সীমান্তে নজরদাড়ি বাড়িয়েছে বিজিবি। শনিবার ভোররাতে হিলির ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৫ জন ভারতীয় নাগরিককে পুশ ইন করার চেষ্টার ঘটনা ঘটে।

গ্রামপুলিশ সদস্য নবিনুর ইসলাম বলেন, ‘আমরা দেশব্যাপী সীমান্ত এলাকায় পুশ ইন প্রতিরোধ করার জন্য বিজিবির সঙ্গে দায়িত্ব পালন করছি। আমরা পুশ ইন চেষ্টা প্রতিরোধ করবো।’

স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, বিএসএফ যাতে ভারত থেকে কোনও লোককে বাংলাদেশে পাঠাতে না পারে সে জন্য আমরা সীমান্ত এলাকায় লাঠি হাতে রাতভর পাহারা দিচ্ছি। সেই সঙ্গে কোনও ধরনের মাদক পাচার করতে না পারে সেদিকেও খেয়াল রাখছি।’

জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ‘আমরা আমাদের গ্রামবাসী তথা ভিডিপি ও আনসার, যারা রিজার্ভড আনসার রয়েছেন– তাদের সমন্বয়ে একটা দল গঠন করেছি। তারা আমাদের পাশাপাশি সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছেন। গ্রামবাসী আমাদের সহযোগিতা করছেন, তারা জানেন যে আমাদের প্রধান দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা।’

তিনি বিএসএফ সদস্যদের অঘোষিতভাবে মানুষজনকে হঠাৎ জোর করে এ দেশে পাঠিয়ে দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

/এমএএ/
সম্পর্কিত
তেলের দাম বাড়ায় জমিতে সেচ দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে
ছেলে-মেয়েরা যাতে কোনোভাবেই মাদকাসক্ত না হয়: ডা. জাহিদ 
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
সর্বশেষ খবর
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আসকের নিন্দা ও উদ্বেগ
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আসকের নিন্দা ও উদ্বেগ
সংবিধান সংশোধন বা সংস্কার ব্যর্থ হলে দায় বিএনপির: মাহমুদুর রহমান মান্না
সংবিধান সংশোধন বা সংস্কার ব্যর্থ হলে দায় বিএনপির: মাহমুদুর রহমান মান্না
মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লিটন, ‘আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই’
মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লিটন, ‘আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই’
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!