এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুন ২০২৬, ২১:০০ আপডেট : ০৮ জুন ২০২৬, ২১:০০

চলতি বছরের নভেম্বর মাসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্টকার্ড প্রকল্প শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের(ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।  

সোমবার (৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, “স্মার্টকার্ড বা আইডিইএ (আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইন-হ্যান্সিং একসেস টু সার্ভিসেস) প্রকল্প নভেম্বর পর্যন্ত আছে। এরপর কী হবে তা পরবর্তীতে ভাবা হবে।” 

৮০০ কোটি টাকার মতো ব্যয় হলো অথচ স্মার্টকার্ডের চিপ ব্যবহার হচ্ছে না এমন বিষয় উত্থাপন করা হলে তিনি বলেন, “চিপের হাতে ডেটা আছে, কিন্তু চিপ রিডারটা নেই। এখন আমি তো আপনাকে অস্বীকার করতে পারছি না। যেটা হয়েছে সেটা হয়েছে, এখন যদি বলেন চিপের ভিতরে কি আছে, রিডার নাই এই সত্যি কথাটা তো আমি স্বীকার করছি। আমার কাছে তো অস্বীকার করার কিছু নাই।” 

ইসি সচিব বলেন, “চিপে বেসিক কিছু ডাটা আছে যেটা সবার জন্য— নিজের নাম, ছবি, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, জন্মস্থান, রক্ত, ধর্ম এগুলো বেসিক। এগুলো তো চেঞ্জ হয় না। আনলেস আদারওয়াইজ চেঞ্জ হয় না। সবাই যদি ওই ডাটাটা ব্যবহার করে— শিক্ষা মন্ত্রণালয় তাদের প্রয়োজন অনুযায়ী ডাটা ব্যবহার করবে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ডাটা ব্যবহার করবো।” 

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
এখন পর্যন্ত এনআইডি সংশোধনের আবেদন পড়েছে ৬৬ লাখ, বাতিল হয়েছে সাড়ে ১৩ লাখ
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
সর্বশেষ খবর
ছাত্রদল নেতা হত্যা : এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
ছাত্রদল নেতা হত্যা : এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৬২
নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৬২
মালয়েশিয়াগামীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর, আগের পরীক্ষা গ্রহণযোগ্য হবে না
মালয়েশিয়াগামীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর, আগের পরীক্ষা গ্রহণযোগ্য হবে না
আঙুলের চোটে ছিটকে গেলেন মুশফিক, ফিরবেন কবে?
আঙুলের চোটে ছিটকে গেলেন মুশফিক, ফিরবেন কবে?
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী