৪১২ কোটি ৭১ লাখ টাকার টিকা ক্রয়ের অনুমোদন দিলো সরকার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জুন ২০২৬, ১৮:০২আপডেট : ১০ জুন ২০২৬, ১৮:০২

জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) জন্য ইউনিসেফের মাধ্যমে ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা সংগ্রহের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১০ জুন) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

কর্মকর্তারা জানান, ২০২৫-২৬ অর্থবছরে ইপিআই কর্মসূচির আওতায় প্রয়োজনীয় টিকা ক্রয়ের জন্য স্বাস্থ্য সেবা বিভাগ প্রস্তাবটি উত্থাপন করে।

সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) অধীনে এই টিকা সংগ্রহ করা হবে। যাতে সময় মতো টিকার প্রাপ্যতা নিশ্চিত করা যায় এবং দেশজুড়ে টিকাদান সেবা নিরবচ্ছিন্ন রাখা সম্ভব হয়।

প্রস্তাব অনুযায়ী, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এখানে একইসঙ্গে ক্রয়কারী সংস্থা এবং সরবরাহকারী হিসেবে কাজ করবে।

কর্মকর্তারা আরও বলেন, দেশের টিকাদানের হার বজায় রাখতে এবং ইপিআইর আওতায় টিকার নিরাপত্তা নিশ্চিত করতে এই ক্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, শিশুদের সংক্রামক ব্যাধি ও প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষায় ইপিআই দেশের প্রধান জাতীয় কর্মসূচি হিসেবে কাজ করছে।

সূত্র: বাসস

/আরকে/
সম্পর্কিত
আপনারা সমালোচনা করবেন, সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করবে না: তথ্যমন্ত্রী
রাজনীতির মাঠ কি আবারও উত্তপ্ত হচ্ছে
সরকার পে স্কেলের বাড়তি খরচ সামাল দেবে কীভাবে
সর্বশেষ খবর
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
বালিশ কত পুরনো হলে বদলাবেন? 
বালিশ কত পুরনো হলে বদলাবেন? 
বিশ্বের যে ১০ অদ্ভুত নিয়ম জানলে অবাক হবেন
বিশ্বের যে ১০ অদ্ভুত নিয়ম জানলে অবাক হবেন
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই