‘রূপপুর পারমাণবিক কেন্দ্রে ২০২২ সালে উৎপাদন শুরু হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৬, ০৮:৫৩আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ০৯:০০

রূপপুর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ২০২২ সালে প্রথম পর্যায়ের বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এজন্য প্রকল্পটির নির্মাণ কাজ যথাসময়ে শেষ করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একথা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এম সিরাজুল হক খান।

ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প কার্যালয়ে রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সচিব বলেন, এই কেন্দ্রে  প্রথম পর্যায়ের বিদ্যুৎ উৎপাদন ২০২২ সালে এবং দ্বিতীয় পর্যায়ের ২০২৩ সালে শুরু হবে বলে আশা করছি। আগামী বছর আগস্ট থেকে এর নির্মাণ কাজ পুরোদমে শুরু হবে। এ প্রকল্পে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের মূল্য হবে সাড়ে তিন টাকা।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোস্টাম ১২.৬৫ বিলিয়ন ডলারে ২ হাজার ৪০০ মেগাওয়াটের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। প্রকল্পটি নির্মাণে রাশিয়া মোট ব্যয়ের ৯০ শতাংশ অর্থাৎ ১১.৩৮৫ বিলিয়ন ডলার এবং বাংলাদেশ অবশিষ্ট ১.২৬৫ বিলিয়ন ডলার যোগান দেবে। ৮ বছর রেয়াতি মেয়াদ সহ ২৮ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।

প্রকল্পটির কাজের অগ্রগতি দেখতে রবিবার সাংবাদিকরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের