মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ জুন ২০২৬, ১৩:৩৯আপডেট : ১১ জুন ২০২৬, ১৫:০৫

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এটি দেশের ৫৫তম বাজেট। বৃহস্পতিবার (১১ জুন) সকালে সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।  

রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বাজেটের অনুমোদন দেওয়া হয়।  

বিকাল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করবেন। বর্তমান সরকারের চলতি মেয়াদের ও অর্থমন্ত্রীর প্রথম বাজেট এটি।  

২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট। এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। আর বাজেটে মোট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে।  

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৬ শতাংশ। এছাড়া মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৭ শতাংশ। 

বাজেটে আগামী (২০২৬-২৭) অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে সরকার। এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা। আর ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।  

/এমকে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
ইপিআই টিকা, যক্ষ্মা ও এইডসের ওষুধ কিনতে ৪৬৩ কোটি টাকার অনুমোদন
সর্বশেষ খবর
হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে শিশু রামিসা হত্যা মামলার বিচার: অ‍্যাটর্নি জেনারেল
হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে শিশু রামিসা হত্যা মামলার বিচার: অ‍্যাটর্নি জেনারেল
‘বাজেট কী বুঝি না, চাল-ডাল কিনতে যেন কষ্ট না হয়’
‘বাজেট কী বুঝি না, চাল-ডাল কিনতে যেন কষ্ট না হয়’
হজ শেষে দেশে ফিরলেন ৪৯৯৮২ হাজি, মৃত্যু ৪৯ জনের
হজ শেষে দেশে ফিরলেন ৪৯৯৮২ হাজি, মৃত্যু ৪৯ জনের
মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত
মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা