গত অর্থবছরের সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমানোর প্রস্তাব 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ জুন ২০২৬, ১৬:২৪আপডেট : ১১ জুন ২০২৬, ১৬:৪০

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটে সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা হ্রাস করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।   

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এই প্রস্তাব রাখেন। নতুন অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট। 

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সার্বিক রাজস্ব আহরণ ও ব্যয়ের অগ্রগতি বিবেচনায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কিছুটা সংশোধন ও সমন্বয় করতে হয়েছে।”  

তিনি বলেন, “২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেট থেকে ২৪ হাজার কোটি টাকা বৃদ্ধি করে ৫ লক্ষ ৮৮ হাজার কোটি টাকা রাখার প্রস্তাব করছি।”  

এসময় তিনি আরও বলেন, “চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিল মোট ৭ লক্ষ ৯০ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা হ্রাস করে ৭ লক্ষ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি।”  

অর্থমন্ত্রী বলেন, “চলতি অর্থবছরের বাজেট ঘাটতি প্রাক্কলন করা হয়েছিল ২ লক্ষ ২৬ হাজার কোটি টাকা। রাজস্ব আয় ও ব্যয়ের সার্বিক অবস্থা বিবেচনায় সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করছি ২ লক্ষ কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ।”  

/এএজে/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
বাজেটে আয়বৈষম্য মোকাবিলায় দিকনির্দেশনা প্রতিফলিত হয়নি: জেএসডি
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ